রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঞা গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। খবর বাসসের।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে সিঙ্গাপুর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাষ্ট্রপতির হূৎপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় অগ্রগতি হচ্ছে।এ ছাড়া ডায়ালাইসিস করার পর তাঁর কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।উল্লেখ্য, রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।