রাষ্ট্রপতির সঙ্গে আইভীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আইভীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, আইভীর অধীনে নারায়ণগঞ্জে দ্রুত উন্নয়ন হবে। তিনি আইভীর সাফল্য কামনা করেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আইভী রাষ্ট্রপতির দোয়া কামনা করেন।