রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার। ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই অবস্থান প্রদর্শন করে আসছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা বাংলাদেশে তাঁর মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।