রাষ্ট্রপতির সঙ্গে কিউবার নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ ও কিউবার মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশে কিউবার নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যাবেলারডো কিউটো সোসা গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।নতুন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।