রাষ্ট্রপতির সঙ্গে গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত জসিমের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠককালে রাষ্ট্রপতি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অব্যাহতভাবে কাজ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
গ্রিসে বাংলাদেশের পণ্য বিশেষ করে ওষুধ, পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্যের বাজার তৈরির পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেন আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এসব কথা জানান।
রাষ্ট্রদূত গ্রিসে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত এবং বাংলাদেশের সম্পর্ক জোরদার, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে, তিনি যাতে তার ভূমিকা অব্যাহত রাখতে পারেন সে জন্য রাষ্ট্রপতির নির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।