রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য ফারজানাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশনা দেন। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের সার্বিক সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।