রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এম ইনামুল বারী গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর বাসসের।

সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান ২৪ ডিসেম্বর চট্টগ্রামের ভাটিয়ারিতে ৬৯তম বিএমএ লং কোর্স এবং ৪০তম বিএমএ স্পেশাল কোর্সের প্রেসিডেন্ট প্যারেডে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

নৌবাহিনীর প্রধান ২৩ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় বিএনএতে প্রেসিডেন্টস প্যারেড অব মিডশিপমেন-২০১২ ও অন্যান্য অনুষ্ঠানে এবং বিমানবাহিনীর প্রধান ২৬ ডিসেম্বর যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনীর ৬৪তম ফ্লাইট ক্যাডেট কোর্সের প্রেসিডেন্টস প্যারেডে (শীতকালীন) রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। ১৯ ডিসেম্বর মিরপুর ক্যান্টনমেন্টে এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৩-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।