রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বুধবার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে সাক্ষাতের উদ্দেশ্য জানা যায়নি।

এর আগে ১৬ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ হওয়ার পর থেকে উদ্ভূত পরিস্থিতিতে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের দুই শীর্ষস্থানীয় নেতার সাক্ষাতের কারণ একই ছিল। তোফায়েল আহমেদ বলেন, ‘উনি আমাদের খুবই ঘনিষ্ঠ। ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।’