রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন সাফল্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর আট দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে তাঁর আলোচনার ফলাফলও রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানম তাঁকে স্বাগত জানান।