রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক তুরস্ক, সুইজারল্যান্ড ও ফ্রান্স সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হবে। সংসদের উপনেতা এবং সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।