রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আবদুল হামিদ পাকিস্তানি হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।