রাষ্ট্রপতির সঙ্গে পিএসওর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।
এ সময় তিনি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের জন্য রাষ্ট্রপতির কাছে একটি আমন্ত্রণপত্র পৌঁছে দেন। তিনি রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সম্পর্কে জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং দিবসের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।