রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, প্রধান বিচারপতি এ সময় বিচার বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন এবং বিগত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই ধরনের সম্মেলন বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে মতামত বিনিময়ের জন্য সুযোগ সৃষ্টি করে, যা তাদের সার্বিক কাজের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখবে।