রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানম ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। খবর বাসসের। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী এ সময় রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের কুশল জিজ্ঞাসা করেন। শেখ হাসিনা রাষ্ট্রপতিকে বর্তমান সরকারের বিভিন্ন চলমান কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নৈশভোজ করেন।