রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রাক্কালে আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯০ মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রী আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে এটা শেখ হাসিনার প্রথম সাক্ষাত্। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। রাষ্ট্রপতি নতুন সরকারের সব ক্ষেত্রে সাফল্য কামনা করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাংসদ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।