রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রাক্কালে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৯০ মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রী আজ বুধবার থেকে অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে এটা তাঁর প্রথম সাক্ষাৎ। শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।