রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। তিনি সাম্প্রতিক সময়ে তাঁর ইরান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তেহরানে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে তাঁর অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রপতি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে অংশ নেওয়ার জন্য গত ৩০-৩১ আগস্ট ইরান সফর করেন। বাসস।