রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।
বৈঠককালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর যুক্তরাষ্ট্র সফর বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। রাতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতি এ বছর হজ পালন করতে যাচ্ছেন, এ জন্য তিনি দোয়া চান। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।