রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর নেপাল ও মালয়েশিয়া সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রপতি দুটি সাফল্যজনক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।