রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কারণ, ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানান।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে তাঁর কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির তাঁর এ সফরের সাফল্য কামনা করেন।

সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ডে (জিএফ) যোগদানের জন্য কানাডায় চার দিন অবস্থান করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।