রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর সুইডেন সফর এবং জাতীয় সংসদে ২০১৭-১৮ বাজেট পাস সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।