রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশকে আরও আর্থিক সাহায্য ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।