রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি l ছবি: ফোকাস বাংলা
বঙ্গভবনে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি l ছবি: ফোকাস বাংলা

বঙ্গভবনে গতকাল রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। সারা দেশে শান্তিপূর্ণভাবে ও উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপিত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর শোক: জাপানে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে বেদনাহত।’
জাপানে বৃহস্পতিবার ও শনিবারের ভূমিকম্পে ৪১ জন প্রাণ হারায়।