রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রপতি l ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রপতি l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ প্রসঙ্গে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর ভারত ও ভুটান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। এ ছাড়া বৈঠকে হাওর অধ্যুষিত জেলাগুলোতে বন্যায় ক্ষতি এবং এই বিপর্যয় রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে পৌঁছান। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ভুটান যান। এর আগে তিনি গত ৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিন ভারত সফর করেন।