রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর তথ্য বিবরণীর।রাষ্ট্রপতি নারী ও শিশুস্বাস্থ্য উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহারে অনন্য অবদানের জন্য জাতিসংঘে ‘সাউথ সাউথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই পুরস্কার গোটা জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সম্মানিত করেছে।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।