রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী আফগান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আফগানিস্তানের মতো ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেয়। আফগানিস্তান বাংলাদেশের মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখন চমৎকার।
রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য আফগান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।