রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।সেনাপ্রধান এই বিদায়ী সাক্ষাৎকালে তাঁর মেয়াদকালে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়নে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।জেনারেল মুবীন রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে এবং ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়ন-প্রক্রিয়া অব্যাহত থাকবে।জেনারেল মুবীনের কথা রাষ্ট্রপতি ধৈর্য সহকারে শোনেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ জানান।