রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গভবন, ঢাকা, ২২ জুন
ছবি: পিআইডি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, বিদায়ী সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে তাঁর সময়ে গৃহীত পদক্ষেপসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ সেনাবাহিনীর আধুনিকায়নে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সফলভাবে দায়িত্ব পালন করায় তাঁকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।