রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিমানবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানান। খবর বাসসের। বিমানবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে জানান, রুশ বিমানবাহিনীর শততম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ৮ আগস্ট মস্কো যাচ্ছেন। ১৪ আগস্ট তাঁর দেশে ফেরার কথা। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য রাশিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ বিমানবাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রমে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করার আহ্বান: ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির উপাচার্য মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের জন্য বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।