রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের ৩ সদস্যের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাসস।রাষ্ট্রপতি বলেন, ‘এখানে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে আপনাদের প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। এ প্রচেষ্টা দেশব্যাপী সম্প্রসারণের আহ্বান জানাচ্ছি।’ মিজ অ্যান মেইনের নেতৃত্বে প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন বব ব্লাকম্যান এমপি ও নিকডি বোস এমপি। সিলেট অঞ্চলে বাস্তবায়নাধীন ‘শাপলা’ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণে দলটি বাংলাদেশ সফর করছে। ব্র্যাকের সহযোগিতায় ‘কনজারভেটিভ সোশ্যাল অ্যাকশন’-এর আওতায় সিএফওবি (কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ) ‘শাপলা’ প্রকল্প পরিচালনা করছে।