রাষ্ট্রপতির সঙ্গে ভারত ও যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল মঙ্গলবার ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন ও যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।
পঙ্কজ সরনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ত্বরান্বিত করেছে। দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত ইস্যু শিগগিরই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রবার্ট গিবসনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সহযোগিতা করার জন্য যুক্তরাজ্য সরকার, সে দেশের জনগণ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।