রাষ্ট্রপতির সঙ্গে রয়্যাল ব্রুনাই সশস্ত্র বাহিনীর কমান্ডারের সাক্ষাৎ

বঙ্গভবনে গতকাল বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রয়্যাল ব্রুনাই সশস্ত্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহা. তাওবিহ বিন আবদুল্লাহ। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রয়্যাল ব্রুনাই সশস্ত্র বাহিনীর কমান্ডার সাক্ষাৎকালে তাঁর দেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, কমিশনপ্রাপ্ত ও নন-কমিশনড অফিসারদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে। ব্রুনাই এ সুযোগ কাজে লাগাতে পারে।