রাষ্ট্রপতির সঙ্গে রাজকুমারী অ্যানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ব্রিটিশ রাজকুমারী অ্যান গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে রাজকুমারী বর্তমানে বিলুপ্তির হুমকির মুখে হাজার বছরের গর্ব কিংবদন্তির রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষায় তাঁর গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ব্রিটিশ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উন্নয়নে বাংলাদেশকে আরও সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি রাজকুমারীর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘজীবন কামনা করেন।অ্যানের সঙ্গে খালেদার সাক্ষাৎ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় রাজকুমারী অ্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাজকুমারী নারীর ক্ষমতায়ন বিশেষ করে বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেন।