মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেন। প্রতিনিধিদল এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তাঁরা বিগত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য এবং ভবিষ্যত্ উন্নয়ন কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।প্রতিনিধিদলে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদের, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সাংসদ আসাদুজ্জামান নূর, সাংসদ বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, সাংসদ এ কে এম রহমত উল্লাহ ও ফজিলাতুন্নেছা।