রাষ্ট্রপতির সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসওর সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম। খবর বাসসের।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে মো. মইনুল ইসলাম তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।
মো. মইনুল ইসলাম গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি সেনাবাহিনী সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে কর্মরত ছিলেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।