রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শমসের মবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। রাষ্ট্রপতি যখনই সময় দেবেন নেত্রী তখনই তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন।