রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করলেন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেনাবাহিনীকে আরও আধুনিকায়নের জন্য প্রশিক্ষণসুবিধা বাড়ানোর উদ্যোগ নিতে সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের প্রতি আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘সেনাবাহিনীর পেশাগত দক্ষতা আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। সাক্ষাত্কালে সেনাপ্রধান তাঁর আসন্ন ভারত সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান ১৪ মার্চ ছয় দিনের সফরে ভারত যাবেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, সেনাপ্রধানের ভারত সফর বন্ধুপ্রতিম প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।