রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পিএসসির চেয়ারম্যানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে চেয়ারম্যান ইকরাম আহমেদ পিএসসির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ পিএসসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।