রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবনে গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সারা দেশে বিচারকদের অফিস ও বাসস্থানের অপ্রতুলতার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

প্রধান বিচারপতি তাঁর সাম্প্রতিক রাশিয়া ও বেলারুশ সফর সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঝুলে থাকা মামলাগুলো সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দেন।