রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ রোববার বেলা একটার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া-সংক্রান্ত আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
সাক্ষাতের আগে এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে বলেন, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তাঁর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন। তাই তাঁরা সৌজন্য সাক্ষাৎ করবেন।
অপর এক প্রশ্নের জবাবে ইহসানুল করিম বলেন, অন্যান্য বিষয়ও তাঁদের (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী) মধ্যে আলোচনা হতে পারে। তবে এ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়।