রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। এ সময় সিইসির সঙ্গে ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।সাক্ষাৎকালে সিইসি ও দুই নির্বাচন কমিশনার জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা নির্ধারণ ম্যাপ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। নির্বাচন কমিশন এই ম্যাপ প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।