রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে চলমান বিভিন্ন আধুনিকায়ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি ধৈর্য সহকারে সেনাপ্রধানের বক্তব্য শোনেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি সেনাবাহিনীর আরও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।