রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ সময় উপস্থিত ছিলেন। ছবি: বাসস।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ সময় উপস্থিত ছিলেন। ছবি: বাসস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন। খবর ইউএনবি ও বাসস। 
|
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সাক্ষাতের সময় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত পাঁচটি মেডিকেল কলেজ সম্পর্কে অবহিত করেন। সেনাবাহিনী পরিচালিত প্রতিটি মেডিকেল কলেজে ৫০ জন করে শিক্ষার্থী রয়েছেন। 

এ ছাড়া মেজর শেখ মামুন খালেদ ১ ফেব্রুয়ারি বিইউপির ক্যাম্পাসে দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সময়ের প্রয়োজনে শিক্ষা খাতে উন্নয়নে এগিয়ে আসায় সেনাবাহিনীর প্রশংসা করেন। রাষ্ট্রপতির কার্যালয়–সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।