রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া গতকাল সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ তথ্য জানিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে সেনাপ্রধানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।