রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সাম্প্রতিক মিয়ানমার সফর সম্পর্কে তাঁকে অবহিত করেন। খবর বাসসের। সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেন, ‘মিয়ানমার সরকার বিশেষ করে বিমান যোগাযোগ প্রতিষ্ঠা, যৌথ উদ্যোগে সড়ক নির্মাণ, কৃষিজমি ইজারা প্রদান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ গ্রহণে ইচ্ছুক।’সেনাবাহিনী প্রধান গত ২৩ থেকে ২৭ মে মিয়ানমার সফর করেন। রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধানের মিয়ানমার সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিবেশী দেশ, বিশেষ করে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক বাড়ানো প্রয়োজন।রাষ্ট্রপতি সেনাপ্রধানের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।