রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডসহ যাবতীয় কার্যক্রম রাষ্ট্রপতিকে জানান। বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
সেনাপ্রধান কিশোরগঞ্জ জেলার মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসসহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তিনি বলেন, সেনানিবাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে যথাসময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শেষ করতে সেনাপ্রধানকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।