রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন, বৈঠককালে রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।