রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম গতকাল বৃহস্পতিবার লন্ডন থেকে টেলিফোনে বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ৬ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির (সিপিএ) চেয়ারপারসন শিরীন শারমিন সিপিএ সদর দপ্তরে তাঁর দাপ্তরিক কাজের জন্য ৭ মার্চ লন্ডনে যান। শিরীন শারমিন আজ শুক্রবার নিউইয়র্কে ‘উইমেনস পলিটিক্যাল লিডারশিপ ইন ডেলিভারিং ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট ইন আফ্রিকা’ শীর্ষক সংলাপে অংশ নেবেন।