রাষ্ট্রপতির সস্ত্রীক 'মহাপ্রাচীর' পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদ ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য মহাপ্রাচীর (গ্রেট ওয়াল) পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে ঐহিত্যবাহী এই স্থাপনার বাদলিং সেক্টর পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাশিদা খানম ও সফরসঙ্গীরা। তাঁরা হেঁটে সেখানকার পাহাড়ি সৌন্দর্য দেখেন। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। খবর বাসসের।
রাজধানী বেইজিং থেকে ৪৩ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে বাদালিং হচ্ছে মহাপ্রাচীরের সর্বোচ্চ পরিচিত সেক্টর। ১৯৫০-এর দশকের শেষের দিকে এটি সংস্কার করা হয়। প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন।
চীন সাম্রাজ্যকে বাইরের আক্রমণ থেকে ঠেকাতে সম্রাট কিন শি হাংয়ের আমলে খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের ২৫৯ থেকে ২১০ সালের মধ্যে মহাপ্রাচীর নির্মাণ করা হয়। ইউনেসকো ১৯৮৭ সালে এই স্থাপনাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।