রাষ্ট্রপতির সহায়তা চাইলেন সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব দলের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহায়তা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে তিনি এই সহায়তা চান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা প্রস্তুত। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সেটা অবহিত করেছি। আমরা চাই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন এ বিষয়ে তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখেন।’
যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সিইসি।